‘ফেসবুক পোস্ট নিয়ে বাড়িঘরে আগুন মানবাধিকারের চরম লঙ্ঘন’

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২২:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১১

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত দলের প্রধান কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আশরাফুল আলম। 

তিনি বলেছেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে আগুন দেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনভর বড় করিমপুর মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, তাণ্ডবে সব হারানো পরিবারগুলো বলেছে, শঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভবিষ্যতে ঠিকমতো চলাফেরা, ব্যবসা-বাণিজ্য করতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত তারা।

দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত তদন্ত কমিটির দুই সদস্যকে নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে লিখিত জবানবন্দি নিয়েছেন বলেও জানান পরিচালক আশরাফুল আলম। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেবেন বলে জানান তিনি। এরপর কমিশন সুপারিশ আকারে বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করবে।

এক প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, মানবাধিকার কমিশন গণমাধ্যমে বিষয়টি জানার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায়। সবার সঙ্গে কথা বলে জানা গেছে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা যেতো। কিন্তু এটিকে কেন্দ্র যে, তাণ্ডব চালানো হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে; তা মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকার এই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করেছে, সহযোগিতাও করেছে। এ ছাড়া বিভিন্ন এনজিও এবং মানবাধিকার সংগঠন এগিয়ে এসেছে; এটি ভালো দিক। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই।

/এএম/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে