নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই স‌তি‌ন, জিতলেন না কেউ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৯ নভেম্বর ২০২১, ২৩:১২আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২৩:১২

তৃতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের একই সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই সতিন। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। তবে দুই জনেই নির্বাচনে হেরেছেন।

তারা হলেন—উপজেলার চন্দ্রখানা বুদারবান্নি গ্ৰামের ফজলু মিয়ার প্রথম স্ত্রী আঙুর বেগম ও তৃতীয় স্ত্রী জাহানারা বেগম। আঙুর বেগম কলম ও জাহানারা বেগম তালগাছ প্রতীকে নির্বাচন করেন।

রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। আঙুর বেগম পেয়েছেন এক হাজার ৭৮০ ভোট। জাহানারা বেগম পেয়েছেন এক হাজার ৮ ভোট। বিজয়ী প্রার্থী আঞ্জুয়ারা পদ্মফুল প্রতীকে দুই হাজার ৯২৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২ সতিন, প্রথম স্ত্রীর পক্ষে স্বামী

ফজলু মিয়া বলেন, ‘আমার তৃতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা নেই। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের পরিবার, এমনকি এলাকাবাসীরও মত ছিল না। কিন্তু সে না দাঁড়ালে আমার বড় স্ত্রী আঙুর বেগম বিজয়ী হতো। কারণ দুই সতিন নির্বাচনে দাঁড়ানোয় মানুষ একটু মন খারাপ করেছে। তা না হলে কলম মার্কা (আঙুর বেগমের প্রতীক) অনেক ভোট পেয়ে জয়ী হইতো।’ 

আগামীতে জাহানারা বেগম আবারও নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন বলে জানান ফজলু মিয়া।

উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা ম‌মিনুর আলম ব‌লেন, ‘দুই জেনর কেউই ভোটে জয় লাভ করতে পারেননি। তবে তাদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।’

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম