হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৩

আমদানি কম হলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে এক টাকা। রবিবার (৫ ডিসেম্বর) প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৩২ থেকে ৩৩ টাকা কেজি বিক্রি হয়। বর্তমানে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা দরে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন মোকামে নতুন পেঁয়াজ ওঠেনি। এ কারণে সরবরাহ কমায় পুরনো পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এর ওপর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৈরি আবহাওয়ায় নৌপথ দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। তাই বাজারে শুধু ভারতীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। তবে হঠাৎ করে দাম বাড়ায় মোকামগুলোতে ক্রয় কমিয়ে দেওয়ায় চাহিদা কমেছ। এ কারণে আমদানি কম হলেও দাম কমেছে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা কম। শনিবার বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৯৪৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ১৫টি ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে ৪০৩ টন।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম