সকালে ডায়রিয়ায় আক্রান্ত, হাসপাতালে আনার প‌রই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৬

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হ‌য়ে মোরসা‌লিন নামে আট মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ডায়রিয়া আক্রান্ত হলে দুপুরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ প‌রই শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সা‌মিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু মোরসা‌লিন পার্শ্ববর্তী চিলমারী উপজেলার পাটোয়ারী গ্রামের রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দা‌য়িত্বরত‌ সিনিয়র স্টাফ নার্স মাহাবুবা বেগম জানান, যখন শিশু‌টি‌কে হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই শিশু‌টি মারা যায়।

শিশু‌টির পরিবারের বরাত দি‌য়ে আরএমও ডা. সা‌মিউল ইসলাম বলেন, ‘পরিবারের লোকজন ব‌লে‌ছে যে আজ (বৃহস্পতিবার) সকালে শিশু‌টির ডায়রিয়া ও ব‌মি শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তা‌কে হাসপাতালে আনার কিছু সম‌য়ের মধ্যেই শিশু‌টি মারা যায়।’

এক প্রশ্নের জবাবে আরএমও বলেন, ‘ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হ‌য়ে এত দ্রুত মৃত্যু হওয়ার কথা নয়। বিষয়‌টি দুঃখজনক। আমরা শিশু‌টির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র জানান, হাসপাতালে এক‌টি শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে সেটা ডায়‌রিয়াজ‌নিত কারণে কি-না তা নিশ্চিত নই। শিশু‌টির মৃত্যুর প্রকৃত কারণ জান‌তে তদন্ত কমিটি করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের