চিলমারী নৌবন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী জাহাজ যাচ্ছে ভারতে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৭

স্বাধীনতার পর প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে পণ্য নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শান আবিদ-১ নামে জাহাজটি ওয়েস্ট কটন (ঝুট) নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে রওনা হবে।

রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমসের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জামান আহমেদ জানান, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহন খরচ তুলনামূলকভাবে কম। এতদিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসলেও এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি জাহাজ পণ্য নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করছে। প্রথম দিন ২৭ টন ওয়েস্ট কটন নিয়ে লিজেন্ড কনসোর্টিয়াম লিমিটেডের শান আবিদ-১ নামের জাহাজটি চিলমারী নৌবন্দর থেকে ভারতের ধুরবির উদ্দেশে রওনা হবে। সে সময় জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এই সিঅ্যান্ডএফ এজেন্ট বলেন, ‘ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এ নৌবন্দর। শেরপুর তুলার মিল নামে রফতানিকারক প্রতিষ্ঠান জাহাজযোগে ২৭ টন ওয়েস্ট কটন রফতানি করছে। বাণিজ্য সুবিধা বহাল থাকলে আগামীতে আরও পণ্য রফতানি হবে।’

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, ‘নৌ প্রটোকল রুট এনডব্লিউ-৩ দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ পণ্য নিয়ে চিলমারী নৌবন্দর থেকে প্রথমবারের মতো ভারতের উদ্দেশে যাত্রা করবে। রফতানি বাণিজ্য বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিসহ কুড়িগ্রামের অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর নতুন মাত্রা যোগ করবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এটা অবশ্যই ভালো খবর। সরকার চিলমারী নৌবন্দর চালুর যে উদ্যোগ নিয়েছে এটি তারই বাস্তব প্রতিফলন। আশা করছি, নৌপথে পণ্য পরিবহনে চিলমারী নৌবন্দর আবারও তার পুরনো ঐতিহ্যে ফিরে আসবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি