গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৬:১৮আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:২০

গাইবান্ধায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

রবিবার (৬ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। জহুরুল ইসলামের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুন গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ জহুরুলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে জহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর আদালতে এই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতের বিচারকাজে অভিযোগ প্রমাণ হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ডাদেশ কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হেরোইন ধ্বংসের আদেশ দিয়েছে আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

/এসএইচ/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি