৫ দিনের ছুটি নিয়ে চীনে, দুই বছর কর্মস্থলে আসেননি নার্স

নীলফামারী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ২২:৪৪আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২২:৪৪

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহিনুর পারভীন রোজী পাঁচ দিনের ছুটি নিয়ে দুই বছর কর্মস্থলে আসেননি। এর মাঝে তাকে চিঠি দেওয়া হলেও জবাব দেননি। এই সময়ে তিনি চীনে ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় কর্মস্থলে না আসায় তাকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, অনুপস্থিতির ওই অভিযোগ কাগজপত্রে প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। গত সপ্তাহে তাকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছি, ওই নার্স ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। এরপর দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মাঝে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদিত অনুপস্থিতির কারণ জানতে চেয়ে একই বছর ২ এপ্রিল তার ঠিকানায় একটি চিঠি দেয়। ওই পত্রের কোনও জবাব দেননি। হঠাৎ ২০১৯ সালে ৭ জুলাই কর্মস্থলে যোগদানের জন্য একটি পত্র দেন রোজী।

এদিকে, কর্মস্থলে অনুপস্থিতির জন্য ওই নার্সের বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ অক্টোবর একটি বিভাগীয় মামলা হয়। ওই মামলায় ব্যক্তিগত শুনানিতে তিনি উপস্থিত হন ২৭ অক্টোবর। তার জবাবও সন্তোষজনক ছিল না। এতে প্রমাণিত হয় তিনি অবৈধভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফলে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। সেখান থেকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেন অধিদফতরের অতিরিক্ত সচিব সিদ্দিকা আকতার। এ নিয়ে নার্স রোজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।

ডা. আবু মো. আলেমুল বাসার জানান, ওই নার্স ব্যক্তিগত কাজের জন্য পাঁচ দিনের ছুটি নিয়ে চীনে যান। সেখানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একটি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাবতীয় সুযোগ-সুবিধাও গ্রহণ করেন। এতে সরকারি কোষাগার থেকে যে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি তা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ।

/এফআর/
সম্পর্কিত
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ভাঙা স্বাস্থ্য খাত সামলাবে কে? 
বাংলাদেশের সঙ্গে নার্সিং সহযোগিতা-চুক্তি করবে ফিলিপাইন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী