হিলিতে সজনের কেজি ১৫, কাঁচা কাঁঠাল ৪০ 

হিলি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৫:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৪৭

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সজনের দাম কেজিতে ২৫ টাকা কমেছে। এক সপ্তাহ আগেও সজনে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তবে এখন তা কমে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে শিম প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও বাজারে উঠেছে জাতীয় ফল কাঁঠাল। তবে তা পাকা নয়, তরকারি হিসেবে খাওয়ার কাঁচা কাঁঠাল প্রতিপিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে। 

হিলিতে বাজার করতে আসা আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে সজনে ছিল ৪০ টাকা, আজ তা ১৫ টাকা দরে কিনেছি। দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের সুবিধা হয়েছে।’  

 ক্রেতা লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আজ বাজার করতে এসে কাঁচা কাঁঠাল দেখে কিনলাম। তরকারি হিসেবে এই কাঁচা কাঁঠালের স্বাদের জুড়ি নেই।’ 

বিক্রেতা সোহেল রানা বলেন, ‘শিমের মৌসুম এখন শেষ পর্যায়ে। এ কারণে শেষ সময়ে কিছু শিম এসেছে। এসব শিম বিরামপুর থেকে আমাদের বাজারে আসছে। বর্তমানে এসব শিম ৩০ টাকা করে কিনে পরিবহন খরচ মিলিয়ে খুচরা ৪০ টাকা দরে বিক্রি করছি। এ ছাড়া একসঙ্গে সব গাছ থেকে সজনে পাড়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে, দামও কমেছে। বাজারে নতুন তরকারি হিসেবে কাঁচা কাঁঠাল উঠেছে। নতুন হিসেবে এই তরকারির বেশ চাহিদা রয়েছে।’  

/টিটি/এমএএ/
সম্পর্কিত
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
সংরক্ষিত আসনেও বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান
সংরক্ষিত আসনেও বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান
আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির
আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?