ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট, ২ ছাত্রদল নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১২:৫০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২:৫০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফার্মেসির মালিককে মারধর ও টাকা লুটের অভিযোগে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান। রুবেল উপজেলার টংভাঙা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার আহমদ আলীর ছেলে। নোমান একই ইউনিয়নের টংভাঙা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল মধ্যরাতে রুবেল ও নোমানের নেতৃত্বে ১৫-১৬ জন উপজেলার মেডিক্যাল মোড়ের মেসার্স হেনা ফার্মেসিতে প্রবেশ করেন। এরপর ফার্মের মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসানুল আলম খান জুয়েলকে মারধর করেন তারা। দেশীয় অস্ত্রের মুখে ক্যাশ থেকে ৭৫-৮০ হাজার নগদ টাকা ও কিছু দামি ওষুধ ছিনতাই করে পালিয়ে যায়। 

এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করেছেন হাসানুল ইসলাম খান জুয়েল। এছাড়া বৃহস্পতিবার ওষুধ ব্যবসায়ী সমিতির ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়।

হাসানুল ইসলাম খান জুয়েল বলেন, ‘এই ঘটনায় অনেকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে এখানে কোনও রাজনৈতিক ঘটনা ঘটেনি।’

মামলার আসামি হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নুরুন্নবী কাজল অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক ও পূর্বপরিকল্পিত ছিল। অথচ জুয়েল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যবসায়ীকভাবে নিয়ে গেছেন। আমাদেরকে রাজনৈতিকভাবে হেনস্তা করতেই মিথ্যা মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৮ এপ্রিল উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে ২০ এপ্রিল রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের ডাকে আমরা জুয়েলের ওষুধের দোকানের সামনে যাই। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হাত তোলা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’ 

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘আমরা রাজনৈতিক কোনও পরিচয়ে কাউকে গ্রেফতার করিনি। একজন ব্যবসায়ীর মামলায় রুবেল ও নোমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম