ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো দুই মোটরসাইকেল চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১৯:০৯ আপডেট : ১৭ জুন ২০২২, ১৯:০৯

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত দুজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার গোগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক রাণীশংকৈল উপজেলায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই দিক থেকে ছেড়ে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল ছিটকে খাদে পড়ে যায়। অপরটি রাস্তার ওপর দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেলের চালক।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের জোগেনের ছেলে জয় (১৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে তিলক (১৮)। আহতদের মধ্যে একজন ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি বৌরানী গ্রামের অনিতের ছেলে আশাপূর্ণ (১৯) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার মো. নুরুল ইসলাম ছেলে মো. মামুন ইসলাম (২২)।

আহতদেরকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাকটি।

রাণীশংকৈল থানার ওসি বলেন, ঘটনাটি রাণীশংকৈল সীমানায় ঘটলেও পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কারণে সংশ্লিষ্ট থানার ওসি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম