বস্তাবন্দি মাদ্রাসাছাত্রী উদ্ধার: ‘ছবি তোলা’ নারী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ১৭:৩৩আপডেট : ২২ জুলাই ২০২২, ১৭:৩৩

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় জীবিত কিশোরীকে উদ্ধারের ঘটনায় গুলশান বেগম ওরফে গুলজান নামে অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ থানার কবিরাজহাট থেকে গ্রেফতার করা হয়। ওই নারী বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাটের বিজয়নগর হাজীপাড়া বাসিন্দা। তার স্বামীর নাম আজিদুল ইসলাম অপু।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগীর ভাই ঠাকুরগাঁও সদর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে কিশোরীর কথিত স্বামী সাহাবুল ইয়ামিন ও গুলশান বেগমসহ চার জনকে। আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টাঙ্গন নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়। ১৪ বছর বয়সী ওই মেয়ের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। সে ঠাকুরগাঁওয়ের একটি মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করছে।

উদ্ধারের পর ওই কিশোরী বলে, ‘আমাদের গ্রামের বাড়িতে গুলশান নামের এক নারী ভাড়া থাকতেন। তিনি গোপনে আমার কিছু ছবি তুলে ব্ল্যাকমেল করে আসছিলেন। আমাকে পাচার করে দেওয়ার হুমকিও দিতেন। পরিবারকে বিষয়টি জানালে তাদের পরামর্শে মে মাসের শেষ দিকে ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসায় ভর্তি হই।’

‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য অজু করতে বের হই। অজু শেষে দেখি চার ছেলে আমার সামনে দাঁড়িয়ে। তারা বলে, আমার ছবিগুলো নিতে চাইলে হাত বাড়াতে। হাত বাড়ানো মাত্রই তারা আমাকে টেনে নিয়ে চলে যায়। মারধরের একপর্যায়ে তারা আমাকে বস্তায় ঢুকিয়ে ফেলে। এরপর আর কিছু বলতে পারি না।’

বিয়ের বিষয়ে সে বলে, ‘তিন মাস আগে আমার বিয়ে হয়েছে। তবে পারিবারিকভাবে নয়। এ নিয়েও ঝামেলা চলছে। আমি স্বামীর সঙ্গে থাকছি না।’

অপহরণকারীরা তাকে কেন ফেলে গেলো জানতে চাইলে কিশোরী বলে, ‘সম্ভবত কয়েকজন লোক (স্থানীয়) সে সময় আসছিল। তাই ফেলে গেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিযুস দাস জানান, অভিযুক্ত গুলশানকে তার গ্রামের বাড়ি বীরগঞ্জ থানার কবিরাজহাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ ছুটির দিন হওয়ায় পরবর্তী কর্মদিবসে রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের