বাসচাপায় প্রাণ গেলো ভ্যানচালকসহ ২ জনের

গাইবান্ধা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১১:১০আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। 

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। 

আহতরা হলেন—ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) এবং মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে পেছন দিক থেকে ভ্যানে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দুই জন। তাদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু ভ্যানটি বাসের নিচে আটকে যাওয়ায়  চালানো অসম্ভব হয় না। পরে বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এ সময় যাত্রীরাও নিরূপায় হয়ে নেমে পড়েন। পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক