তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:১২আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:১২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা। 

মোস্তাফিজার রহমান ছাড়াও সমবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম ইয়াসির ও জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘জ্বালানি তেলের দাম ৫১ ভাগ বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমেছে। সেটা তিনি বুঝতে পারছেন কিনা জানি না। এ থেকে পরিত্রাণের উপায় দাম কমিয়ে ফেলা। না হলে সারাদেশ আন্দোলন হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, দেশেই নাকি পেট্রল আর অকটেন পাওয়া যায়। বিদেশ থেকে খুব একটা আমদানি করতে হয় না। কিন্তু কয়েকদিনের মধ্যে ৫১ ভাগ দাম বাড়ানো হলো। ইতোমধ্যে ডিজেলের দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। কৃষকরা জমিতে সেচ দেয় ডিজেলচালিত পাম্প দিয়ে। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে। পরিবহন খরচ বেড়ে গেছে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।’

মহানগর জাপার সভাপতি মোস্তফা বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। রিজার্ভ কমে গেছে। ফলে ব্শ্বি ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য ধরনা দেওয়া হচ্ছে। শুধু মেগা প্রকল্প দেখিয়ে দেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না।’

মেয়র মোস্তাফিজার রহমান আরও বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের দল। আমরা মাঠে নেমেছি। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। দেশের এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী