চিরিরবন্দরে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

দিনাজপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৩:৩০আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৩:৩০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাহাফুজার রহমান (২৫) নামে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন তিনি।

রবিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার বেলতলী এলাকার লালদিঘী মন্দিরের সামনে হামলার শিকার হন। এরপর রাত ১০টায় দুই জনের নাম উল্লেখ করে মোট আট জনের বিরুদ্ধে মামলা করেন। মাহাফুজার চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের সাবেক ইউপি সদস্য নূর আমিন শাহের ছেলে এবং চিরিরবন্দর সরকারি কলেজের ছাত্রলীগ শাখার সিনিয়র সহ-সভাপতি।

আসামিরা হলেন—উপজেলার পূর্ব সাইতিড়া এলাকার ফজলার রহমানের ছেলে আফতাবুজ্জামান (৩৫) এবং পার্বতীপুর উপজেলার যশাই শুকদেবপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে সালাম (৩২)। মামলায় আরও অজ্ঞাত ছয় জনকে আসামি করা হয়েছে।  

মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে খালাতো ভাই কবিরকে নিয়ে মোটসাইকেলে ঘুঘরাতলী থেকে বেলতলী দিকে রওনা দেন মাহাফুজার। এ সম লালদিঘী মন্দিরের সামনে পৌঁছালে আফতাবুজ্জামান ও সালামসহ আট জন পথরোধ করেন। আফতাবুজ্জামানের হুকুমে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে মাহাফুজারের পেটে আঘাত করেন সালাম। কিন্তু সেই আঘাত গিয়ে লাগে তার কোমরে। পরে আবারও আঘাত করা হলে হাত দিয়ে তা প্রতিহত করেন এবং এতে তার হাত কেটে যায়। মাহাফুজারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, এজাহারের প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের