ডোমার পৌর মেয়রের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রংপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ২০:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২০:৫৭

৫৪ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে নীলফামারী জেলার ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানুর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করেছে দুদক রংপুরের সমন্বিত কার্যালয়। মামলায় ডোমার অগ্রণী ব্যাংক শাখার সাবেক ম্যানেজার রথিন্দ্র নাথ সরকারসহ আরও দু’জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।

মামলার বিবরণে জানা যায়, মেয়র মনছুরুল ইসলাম দানু শাওন অটো ব্রিকস লিমিটেডের মালিক। তিনি অগ্রণী ব্যাংক ডেমার শাখা থেকে ২০১৪ সালে ইটভাটার জন্য ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নেন। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রথিন্দ্র নাথ সরকার ও সাবেক ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলামের যোগসাজসে তিনি নিযম ভেঙে একসঙ্গে ১৫ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করেন। এছাড়া ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়র সুদে-আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন। বিষয়টিকে সরকারি অর্থ আত্মসাতের শামিল বলে মামলায় উল্লেখ করেছে দুদক।

এছাড়া মেয়র দানু ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে এলসির মাধ্যমে ২০১৬ সালে অগ্রনী ব্যাংক ডোমার শাখা ও বন্দর কর্তৃপক্ষের মোট ৩১ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ তুলেছে দুদক। 

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, ডোমার পৌর মেয়র দানু ও অগ্রণী ব্যাংক ডোমার শাখার দুই কর্মকর্তা নিয়ম ভেঙে বিপুল অঙ্কের টাকা নয়-ছয় করেছেন। এছাড়া ব্রিক ফিল্ডের জন্য যন্ত্রপাতি এলসির মাধ্যমে আমদানি করেও বন্দর থেকে মালামাল নেননি। এতে বন্দর কর্তৃপক্ষের পাওনা দাঁড়িয়েছে ৩১ কোটি ১০ লাখ টাকা। মোট ৫৪ কোটি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদারককারী কর্মকর্তা দুদকের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
ডোমারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
একসঙ্গে দেশ ছাড়ছিল তিন জেলার তিন শিশু, বিজিবির হাতে আটক
নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের