শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৭:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করলেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। রবিবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম বলেন, দিলীপ কুমারের পদত্যাগপত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ ব্যাপারে দিলীপ কুমার মুখোপাধ্যায় বলেন, ‘রবিবার দুপুর ১টার দিকে ৫০-৬০ জন বৈষম্যবিরোধী শিক্ষার্থীর নাম করে ছাত্ররা আমার কাছে আসেন। এ সময় আমি ইউএনও সাহেবের দফতরে ছিলাম। তারা পদত্যাগপত্র লিখে এনে আমাকে স্বাক্ষর করতে বলেন। ইউএনও সাহেব তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা কোনও কথা শুনতে চান না। মানসম্মানের কথা চিন্তা করে আমি তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করেছি। তারা আমাকে পদত্যাগে বাধ্য করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. নাজমুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এসে তাকে পদত্যাগ করতে বলেন, আমি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। পরে ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় পদত্যাগে রাজি হন।’

দিলীপ কুমারকে পদত্যাগ করতে চাপ দেওয়ার কারণ জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা সমন্বয়ক মিলন ইসলাম হৃদয় বলেন, ‘দিলীপ কুমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সব সময় আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদে যে নির্বাচন হয়েছে, সেখানে সব দলের অংশগ্রহণ ছিল না। জনগণ ভোট দেয়নি। ওটা ছিল ডামি নির্বাচন। এসব কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, উনি সসম্মানে পদত্যাগ করেছেন। তাকে বাধ্য করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি