প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৬:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:৫১

দিনাজপুরের চিরিরবন্দরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে দিনাজপুরের ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দীন আহমেদ এই আদেশ দেন।

একইসঙ্গে আসামিকে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম তপন চন্দ্র রায় (৩৮)। সে পার্বতীপুর উপজেলার অসুরকোট মেম্বারপাড়া এলাকার মৃত সজিব রায়ের ছেলে।

মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তৈয়বা বেগম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আহমেদ মন্ডল পরিচালনা করেন।

তৈয়বা বেগম জানান, ২০১৯ সালের ১৯ মার্চ চিরিরবন্দর উপজেলার এক প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেললে তপন চন্দ্র রায় পালিয়ে যায়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে ও মামলাটি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

তিনি আরও জানান, মামলাটি মাত্র তিন বছরের মধ্যে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ধর্ষণের ঘটনা আদালতে প্রমাণে সক্ষম হয়েছে। তাই বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদাণ্ডের আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের