‘সরকার চিকিৎসাসেবা উন্নত করেছে, যাতে বিদেশে যাওয়া না লাগে’

দিনাজপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘চিকিৎসাক্ষেত্রে কোনও অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা হলো প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকার চিকিৎসাসেবা উন্নত করেছে, যাতে বিদেশে যাওয়া না লাগে। দেশেই সব ধরনের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

চিকিৎসকদের উদ্দেশে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘অপারেশন থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা সরকারি হাসপাতালেই করবেন। চিকিৎসাসেবা, রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও ক্রীড়াঙ্গনসহ সবকিছু এখন উন্নত। বিগত কোনও সরকারের আমলে এত উন্নত হয়নি। বিএনপি-জামায়াতের আমলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে নিজেদের উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে চিকিৎসাসেবার বেহাল অবস্থা ছিল। চিকিৎসার অভাবে মানুষ মারা গেছে। এখন আর তা হয় না।’

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুরের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে—সেজন্য দেশের সব সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। সব মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়—সেজন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ব্যাপক হারে নিয়োগ দিয়েছেন। শেখ হাসিনা বিনা পয়সায় করোনার টিকা দিয়ে দেশের মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তার এসব অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। সাহসী নেতৃত্ব দিয়ে সব বাধা ও ষড়যন্ত্র কাটিয়ে দেশ এবং দেশের মানুষের উন্নয়ন করেছেন শেখ হাসিনা। ঠিকানাবিহীন মানুষের হয়েছে আশ্রয়স্থল।’

পৃথক ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. নবিউর রহমান ও সহকারী পরিচালক ডা. মো. সারওয়ার আলম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে