একের পর এক ভেসে উঠছে লাশ

আ‌রিফুল ইসলাম রিগান, পঞ্চগ‌ড়ের কর‌তোয়া তীর থে‌কে
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৭

পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় একের পর এক লাশ ভেসে উঠছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৬৩ জনে। এখনও নি‌খোঁজ প্রায় ২০ জন।

পঞ্চগ‌ড়ের মা‌ড়েয়া‌ ইউ‌নিয়ন প‌রিষদ কার্যাল‌য়ে স্থা‌পিত জেলা‌ প্রশাস‌নের জরুরি তথ্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুপুরে এসব তথ্য জা‌নি‌য়ে‌ছেন। 

আরও পড়ুন: নৌকাডুবির দায় কার?

এর আ‌গে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত অর্ধশত লাশ উদ্ধারের পর অ‌ভিযান স্থ‌গিত করা হয়। প‌রে রা‌তেই দিনাজপু‌রের বীরগ‌ঞ্জ উপজেলায় দুই নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকা‌লে তৃতীয় দি‌নের মতো উদ্ধার অ‌ভিযান শুরুর পর আউ‌লিয়ার ঘাট এলাকা থে‌কে এক নারী ও দুই পুরু‌ষের লাশ উদ্ধার করা ক‌রে উদ্ধারকারী দল। এছাড়া পঞ্চগ‌ড়ের দেবীগঞ্জ উপ‌জেলায় কর‌তোয়া নদী‌তে এবং দিনাজপু‌রের বীরগঞ্জ এ‌লাকায় আত্রাই নদীর প্রবাহ থে‌কে আরও ক‌য়েকজনের লাশ উদ্ধার ক‌রেন স্থানীয়রা। উদ্ধার লাশের মধ্যে ২৮ নারী, ২০ শিশু ও ১৫ জন পুরুষ।

বোদা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. সো‌লেমান আলী ব‌লেন, ‘এখন পর্যন্ত ৬৩ লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। কিছুক্ষণ পর পর লাশ উদ্ধা‌রের খবর পাওয়া যা‌চ্ছে। শনা‌ক্তের পর আমরা তা তা‌লিকাভুক্ত কর‌ছি।’

আরও পড়ুন: যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

আরও খবর:

করতোয়ায় লাশের স্রোত, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

দেড় মাস আগে বিয়ে, করতোয়ায় বিচ্ছেদ

‘মা ফিরেছে লাশ হয়ে, বাবা তো ফিরলো না’

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী