করতোয়ায় লাশের স্রোত, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

আরিফুল ইসলাম রিগান, পঞ্চগড়ের করতোয়া তীর থেকে
২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯-এ দাঁড়িয়েছে। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে ঘটনার তৃতীয় দিনের শুরুতে আরও ৯ পুণ্যার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩৫ জন।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৮টা পর্যন্ত অর্ধশত মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাতেই দিনাজপুরের বীরগঞ্জে দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর পর আউলিয়ার ঘাট এলাকা থেকে এক নারী ও দুই পুরুষের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এ ছাড়া দেবীগঞ্জ থেকে উদ্ধার করা হয় আরও চার জনের মরদেহ। এ নিয়ে উদ্ধার করা মরদেহের সংখ্যা দাঁড়ালো ৫৯- এ। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার কাজ চালান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধার মরদেহের মধ্যে ৫৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি চার জনকে শনাক্ত করা হয়নি। কিছুক্ষণ পরপর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। শনাক্তের পর আমরা তা তালিকাভুক্ত করছি।’

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুন: 

দ্বিতীয় দিনের অভিযান স্থগিত, মৃতের সংখ্যা বেড়ে ৫০

দেড় মাস আগে বিয়ে, করতোয়ায় বিচ্ছেদ

‘মা ফিরেছে লাশ হয়ে, বাবা তো ফিরলো না’

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

 নৌকাডুবির দায় কার?

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম