আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

নীলফামারী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩

উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আগাম আলু চাষ হয়ে আসছে।সেখানকার কৃষকরা এখন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। উঁচু-ডাঙা বেলে দোআঁশ মাটিতে ৫০ থেকে ৫৫ দিনে উত্তোলনযোগ্য ‘সেভেন’ জাতের আগাম আলুর বীজ বপন করছেন তারা। এখন মাঠের পর মাঠ যেন আলু বপনের প্রতিযোগিতা চলছে।

উপজেলার রণচন্ডী ইউনিয়নের দীঘলটারী গ্রামের আলুচাষি আকবর আলী জানান, এই প্রতিযোগিতা জানান দেয়, যার আলু যত আগে উঠবে সেই কৃষক তত বেশি ভাল দামে বিক্রি করবেন। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর চাহিদা থাকে প্রচুর। ভোক্তার কাছে আগাম দিতে পারলে চড়া বাজার মূল্য পেয়ে দ্বিগুণ লাভবান হবেন, এমন প্রত্যাশা কৃষকের।

প্রতি বছর আগাম আলু চাষে প্রান্তিক-মাঝারি ও বর্গা চাষিরাও লাভবান হয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্প মেয়াদি আগাম আমন ধান ঘরে তুলে সেই জমিতে আলুর জন্য হালচাষ, পরিচর্যা, সার প্রয়োগ ও হিমাগার থেকে বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সবাই।

সরেজমিন দেখা গেছে, মাঠের পর মাঠ আগাম আলু চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। উপজেলার রণচন্ডি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক মোজাম্মেল হক ৫ বিঘা, তরিকুল ইসলাম ৫ বিঘা জমিতে আগাম আলু বপন করেছেন। তারা জানান, আগাম আলু উত্তোলন করতে পারলে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করতে পারবেন। 

তরিকুল ইসলাম জানান, এই অঞ্চলের জমিগুলো একদম উঁচু এবং বালুমাটি মিশ্রিত। ভারি বৃষ্টিপাত হলেও  তেমন কোনও বড় ধরনের ক্ষতির ভয় থাকে না। অতি বৃষ্টির ফলেও শুষ্ক হয় মাটি। তাই আগে ভাগে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু বপন করছেন।

একই উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের আলুচাষি আনারুল ইসলাম জানান, গত বছর ৩ বিঘা জমিতে প্রায় ৪০ বস্তা ফলন পান, যা উত্তোলন করে ৯০ টাকা কেজি ধরে বিক্রি করে খরচ বাদে দুই লাখ টাকা আয় করেন। এবার ধান কাটার পর ৮ বিঘা জমিতে আলু বপন করেছেন। আরও দুই বিঘা জমিতে আলুর বীজ বপনের প্রস্ততি চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, চলতি বছর চার হাজার ৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের (৪ হাজার ১৪০ হেক্টর) চেয়ে ২৬০ হেক্টর বেশি। এ বছর আগাম আমন ধানে রেকর্ড ফলন পেয়ে কৃষক আগাম আলুচাষে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়া অনূকুলে থাকায় উঁচু জমিতে আলুচাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে আবহাওয়া দেখে বপনের কথা বলা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আগাম আলুর চাষ হয়েছে। এই উপজেলার অন্যতম আকর্ষণ আগাম আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে বাজারে পাওয়া যায়। আশা করা যাচ্ছে, গত বছরের মতো ভালো দাম পেয়ে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবেন। 

/এসএইচ/
সম্পর্কিত
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: নেই বয়সের বাধা
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক