নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

নীলফামারী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ০৯:০৬আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৭:৫০

নীলফামারীতে গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলা শহরের সবুজপাড়া এলাকার শেখ আব্দুস সাত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির বাবু (৫২) এবং শহরের থানাপাড়া মহল্লার অ্যাডভোকেট আব্দুল হাকিমের ছেলে ইমাম সেবতাগুল নুর আল রাজি বাবু (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলে সৈয়দপুর থেকে আসছিলেন শহিদুল কবির ও সেবতাগুল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। গাড়িসহ চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দ্রুতগতির ওই গাড়ির চাপায় নিহত হয়েছেন শহিদুল কবির ও সেবতাগুল।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‌‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সকালে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম