বাল্যবিয়ে করতে আসা বরের একবছর, কনের মায়ের ৬ মাস কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৮:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৮:১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাল্যবিয়ে করতে আসা বর নাহিদ হোসেনকে (২২) একবছর ও অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ অক্টোবর) দুপুরে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নাহিদ হোসেন জেলার বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। আর কনের মায়ের বাড়ি খট্টামাধবপাড়া ইউনিয়নে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাল্যবিয়ের আয়োজন চলছে এমন খবর পেয়ে আজ দুপুরে অভিযান চালাই। উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও বর নাহিদ হোসেন ও কনের মাকে আটক করতে সক্ষম হই। কনের কাগজপত্র যাচাই-বাছাই করে তার বয়স ১৫ বছর পাওয়া যায় যা বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী অপরাধ। সেই অপরাধে বরকে একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অপ্রাপ্ত মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় বাল্যবিয়ের সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালানো হবে। সেই সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের