স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষিকার

পঞ্চগড় প্রতিনিধি 
২১ অক্টোবর ২০২২, ১৮:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:৪৩

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে আনোয়ারা খানম আনু (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

ওই শিক্ষিকা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী। তিনি শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা স্বামীর মোটরসাইকেল যোগে দিনাজপুর যাচ্ছিলেন। তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছনে বসা আনু সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোটরসাইকেল থেকে পড়ে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি