যৌতুকের মামলায় কারাগারে ‘তিস্তা টিভির চেয়ারম্যান’

নীলফামারী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১০:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:৫০

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্ত্রীর করা যৌতুকের মামলায় এমদাদুল হক নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ নভেম্বর) নীলফামারী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এমদাদুল জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা চারআনী এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি নিজেকে ‌‘তিস্তা টিভি’ নামে একটি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে এমদাদুল ও মহছেনা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে এমদাদুলের পরিবার। কিন্তু মহছেনার পরিবার তাতে রাজি হয়নি। তবে বিয়ের সময় উপহার হিসেবে প্রায় চার লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম দিয়েছিল তার পরিবার। বিয়ের কিছু দিন পর মহছেনা গর্ভধারণ করেন। এরপর এমদাদুল ব্যবসার কথা বলে আবারও পাঁচ লাখ টাকার দাবি করেন। টাকা না দেওয়ায় মহছেনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

সন্তানের কথা ভেবে মহছেনা সবকিছু মুখ বুঝে সহ্য করেন। সর্বশেষ ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে বলেন এমদাদুল। তাতে রাজি না হওয়ায় মহছেনাকে শারীরিকভাবে নির্যাতন করেন এমদাদুল ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেন।

স্থানীয় এক অটোরিকশাচালকের সহযোগিতায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দুই সন্তানের মহছেনা বেগম। পরে সুস্থ হয়ে বাড়িতে এসে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসে দুই পরিবার। তাতেও পাঁচ লাখ টাকার দাবি জানান এমদাদুল। পরে গত বছরের ওই মাসে যৌতুক আইনে ভুক্তভোগী মামলা করেন।

মামলার বাদী বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য আমাকে নির্যাতন করতেন এমদাদুল।  সন্তানের কথা ভেবে সব সহ্য করতাম। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। তবে শেষ সময়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে আমাকে অনেক নির্যাতন করতেন। নির্যাতনের পর যখন হাসপাতালে ভর্তি, উনারা কেউ আমাকে দেখতে আসেননি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এমদাদুলের ভাই জাকারিয়া ইসলাম বলেন, ‘এমদাদুল আমার ভাই হলেও আমাদের পরিবারের মানসম্মান সব শেষ করেছে। একটা টিভির কথা বলে চাঁদাবাজি, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়সহ নানা অপকর্মে জড়িত সে। একাধিক বিয়েসহ নানা অপকর্মে জড়িত।’

বাদীপক্ষের আইনজীবী নূর আসাদুজ্জামান মিশন বলেন, ‘মহছেনা বেগমের করা মামলায় এমদাদুল মীমাংসার জন্য আবেদন করে জামিন চেয়েছিলেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তী শুনানিগুলোতে আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি