ব্যবসায়ীর মারধরে আহত অটোরিকশাচালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ০৯:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:১১

দিনাজপুরে ব্যবসায়ীর মারধরে আহত খালেকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালদহপট্টী এলাকায় মারধরের শিকার হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

খালেকুল ইসলাম বিরল উপজেলার মঙ্গলপুরের মৃত সাবের আলীর ছেলে। তিনি শহরের মেদ্যাপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, খালেকুল ইসলাম প্রতিদিনের মতো শুক্রবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। দুপুরের দিকে জেলা শহরের মালদহপট্টি এলাকায় তার অটোরিকশা এক নারীর গায়ে লাগে। এ সময় মেঘা বস্ত্রালয়ের মালিক সন্তোষ কুমার ডালমিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। এতে খালেকুল সেখানেই অসুস্থ হয়ে পড়ে যান। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। পরে খালেকুলের স্ত্রী ঘটনাস্থলে এসে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। 

এদিকে ঘটনার পর ব্যবসায়ী নেতারা গিয়ে এলাকাবাসী ও খালেকুলের পরিবারের সঙ্গে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু পরিবার এই ঘটনার জন্য জড়িতদের বিচার দাবি করেন। 

খালেকুলের ছোট ভাই খাদেমুল ইসলাম বলেন, ‘দুপুরে নামাজের পর আমার বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই। আমার ভাইয়ের অটোরিকশাটি শহরের মালদহপট্টীতে পড়ে আছে। অটোরিকশা নিতে আসলে আমার ভাইকে মারধরের বিষয়টি জানতে পারি। আমার ভাইকে মেঘা বস্ত্রালয়ের মালিক সন্তোষ কুমার ডাল মিয়া মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

খালেকুলের স্ত্রী নুরজাহান বলেন, ‘মোর স্বামী অসুস্থ হই যাবার পর মুই যাই ওক নিয়া আইছু। মানুষ অটোটা আটকাই দিছে, মুই অটোটা রাখি আইছু। ওরা বলে মোর স্বামী মাইর দিছে। মুই এইটার বিচার চাও। মোর স্বামী কোরোদিন কারও সাথে খারাপ ব্যবহার করে নাই। মুই এই মাছুম বাচ্চাগুলো ধরি কেইংকরি থাকিম।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের