রাজধানীতে চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গাড়ি ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১২:৪৬আপডেট : ২২ মে ২০২৫, ১২:৪৬

রাজধানীর কলেজগেট এলাকায় কয়েক জন ছিনতাইকারী মো. কবির হোসেন (৪৩) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। বুধবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। কবির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে কবির। বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে থাকেন।

কবিরের ছেলে সাব্বির বলেন, গত রাতে ফকিরাপুল থেকে দুজন বাবার অটোরিকশায় ওঠে। এক যাত্রী কলাবাগান নামেন, আরেকজন কলেজগেট গিয়ে থামাতে বলেন। সে সময় কয়েকজন ছিনতাইকারী বাবাকে ধরে একটি পিক-আপের ওপর তুলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তারা বাবার কাছে থাকা প্রায় হাজার খানিক টাকা ও অটোরিকশা নিয়ে নেয়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি