কুকুরের সঙ্গে ধাক্কা লেগে খাদে মোটরসাইকেল, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:২৬ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩১

দিনাজপুরের কাহারোল উপজেলায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে কুকুরটিও মারা গেছে।

নিহতরা হলেন—নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদ আলীর ছেলে শাহীন মিয়া (৪০) এবং একই উপজেলার শহীদ সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে শহীদ (৩৮)।

পুলিশ ও এলাকাবাসী জানা যায়, সৈয়দপুর থেকে মোটরসাইকেলে বীরগঞ্জে যাচ্ছিলেন শাহীন ও শহীদ। তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে হঠাৎ রাস্তা পারাপার হতে দৌড় দেয় একটি কুকুর। এ সময় কুকুরটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় কুকুরটিও মারা গেছে।

দিনাজপুর দশমাইল থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) রেজাউল হক জানান, লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম