রংপুর থেকে ছাড়ছে না বাস, ভোগান্তিতে যাত্রীরা

রংপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১২:১০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:১০

রংপুর থেকে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। কোনও পূর্ব ঘোষণা ছাড়ায় শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর থেকে বাস বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না ছাড়ায় কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সকালে রংপুর নগরীর কামারপাড়ার ঢাকা কোচ স্ট্যান্ডে দেখা যায়, সবগুলো বাসের টিকিট কাউন্টার খোলা রয়েছে। তবে কাউন্টার ম্যানেজাররা বলছেন, যাত্রী সংকটের কারণে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। 

এসআর ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার মঞ্জ বলেন, ‘আমাদের বাস ধর্মঘট চলছে না। আমরা যাত্রীদের সংকটের কারণে বাস ছাড়তে পারছি না।’ 

যাত্রীরা অভিযোগ করেছেন, ইচ্ছে করে অঘোষিত বাস ধর্মঘটের কারণে বাস ছাড়ছে না—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি। বাস ধর্মঘটের কথা স্বীকার করতেও রাজি হননি।

ঢাকাগামী যাত্রী সাইফুল অভিযোগ করে বলেন, ‘বাস মালিকরা অঘোষিত ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে আমরা যাত্রীরা বিপদে পড়েছি।’

একই কথা বলেন ঢাকাগামী যাত্রী শাহানা। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে রংপুরে এসেছিলাম। শনিবার কাজে যোগ দিতে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ ধাকায় যেতে পারছি না।’

এদিকে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান লিংকন জানান, বাস ধর্মঘটের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাত্রীরা গোলমালের ভয়ে ঢাকায় যাচ্ছেন না। এ কারণে যাত্রী সংকট দেখা দেওয়ায় বাস ছাড়া যাচ্ছে না।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের