কলাবাগানে পড়ে ছিল ভিক্ষুকের গলাকাটা মরদেহ

দিনাজপুর প্রতিনিধি 
০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭

দিনাজপুরের বিরল উপজেলায় ওয়াহেদ আলী (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামইড় ইউনিয়নের দারইল মন্ডলপাড়ায় একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মানসিক প্রতিবন্ধী ওয়াহেদ আলী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে স্থানীয় আবু সিদ্দিক নামের এক ব্যক্তি কলাবাগানে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় ওয়াহেদ আলীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকেও ওয়াহেদ আলীকে বাজারে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিন্নাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী