১০ ফুট মাটির নিচে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৮:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের মাটি ধসে ১০ ফুট নিচে চাপা পড়া বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফ মিয়া। 

বাবলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফ মিয়া জানান, সকাল থেকে হাসপাতাল মোড় এলাকায় মাটির নিচ থেকে ইট বের করার কাজ করছিলেন বাবলু। এ সময় দুপুর ১২টার দিকে হঠাৎ করে পাশের নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের মাটি ধসে পড়ে। এতে অন্তত ১০ ফুট মাটির গর্তের নিচে আটকা পড়েন বাবলু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি টিম তাকে উদ্ধারে চেষ্টা চালায়। পরে গর্তের মাটি সরিয়ে আধাঘণ্টার চেষ্টায় বাবলুকে জীবিত উদ্ধার করে।

তিনি আরও জানান, বাবলুর শরীর মাটিতে চাপা পড়ে থাকলেও গলা ও মুখ বাইরে ছিল। এ কারণে অক্সিজেন সরবরাহ থাকায় তিনি বেঁচে গেছেন। তবে মাটিচাপাসহ আতঙ্কে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেজন্য উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি