বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরের বাবা নিহত

নীলফামারী প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৮:২৮আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:২৮

নীলফামারীর জলঢাকায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের বাবা নুরু মিয়া (৬২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম (৬৩) ও প্রতিবেশী বাবুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। জলঢাকা থানার ওসি ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ আগে রংপুর নগরীর হাজির হাট উত্তম বাওয়াই পাড়া গ্রামের বাসিন্দা নুরু মিয়ার ছেলে জবান আলীর (২২) সঙ্গে পারিবারিকভাবে একই গ্রামের আনারুল ইসলাম ভান্ডারীর মেয়ে জান্নাতি আক্তারের (২০) বিয়ে হয়। গতকাল রাতে ছিল বিয়ের খাওয়া দাওয়ার অনুষ্ঠান।

আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নববধূকে নিতে আসেন বর পক্ষের লোকজন। বর পক্ষের ১০০ জন মেহমান আসার কথা থাকলেও সেখানে এসেছেন প্রায় ২৫০ জন। এতে খাওয়ার সময় মাংস কম পড়ে বর পক্ষের লোকের। এ নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে বরের পিতা আহত হলে উদ্ধার করে স্থানীয় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যান।

এ বিষয়ে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন, শনিবার দুপুরে নিহতের ছেলে (বর) জনাব আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের গ্রেফতার করা হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আজ বিকালে কনের বাড়ি পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জলঢাকা থানার ওসি ফিরোজ কবির, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমুখ। তবে কনের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ভয়ে সবাই পালিয়ে গেছেন বলে জানান প্রতিবেশীরা।

/এফআর/
সম্পর্কিত
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি