নৌকাডুবিতে ৭১ জন মৃত্যুর ঘটনার ছয় মাস পর দুজন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ২০:২৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:৩৯

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ৭১ জনের মৃত্যুর ঘটনার ছয় মাস পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) মামলার আসামি ঘাট ইজারাদার আব্দুল জব্বার ও ঘাটের মাঝি (নৌকা চালক) বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বরের এ নৌকাডুবির ঘটনা ঘটে। গত ২৭ ফেব্রুয়ারি নৌপরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন- ঘাট ইজারাদার আব্দুল জব্বার, মাঝি বাচ্চু মিয়া ও মাঝি রবিউল ইসলাম। তাদের মধ্যে আব্দুল জব্বার ও বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে নৌযানের আকার ও আকৃতি বিবেচনায় ধারণক্ষমতার বেশি যাত্রী বহন, নৌযানের বৈধ রেজিস্ট্রেশন ও সার্ভে সনদ না থাকা, নৌযানে সনদধারী মাস্টার, সুকানি, চালক ও গ্রিজার না রেখে নৌযান চালানো, ইজারা চুক্তি মোতাবেক নিরাপত্তা সামগ্রী ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না রাখা এবং চালকের অদক্ষতাকে দায়ী করে এ মামলা করা হয়। 

এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানিউল কাদের জানান, জেলা পরিষদের পক্ষ থেকেও মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঘাটের ইজারাদার বাতিল করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি তদন্ত টিম তদন্তে আসে। নৌ দুর্ঘটনার ৬ মাস পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা করা হয়।

/এসএন/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী