খড়ের গাদায় পড়েছিল লাশ, শরীরে একাধিক ছুরিকাঘাত

দিনাজপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ০৪:০০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৪:০০

দিনাজপুর সদরে জিয়াবুর রহমান (২৮) নামে এক যুবকের লাশ খড়ের গাদার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) বিকালে জেলা সদরের ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামের একটি পুকুর পাড়ের খড়ের গাদার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিয়াবুর রহমান জেলা সদরের হরিহরপুর কাউয়াপাড়ার শাহাবুদ্দিন শাহ ড্রাইভারের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনও একসময় কেউ তাকে হত্যা করে খড়ের গাদার ভেতর লাশ লুকিয়ে রেখেছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে পুকুর পাড়ে শিশুরা খেলাধুলার সময় খড়ের গাদার ভেতরে লাশ দেখতে পায়। পরে তারা স্থানীয়দের জানায়। স্থানীয়রা পুলিশকে জানালে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সন্ধ্যায় মর্গে পাঠায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। শত্রুতার জেরে তাকে হত্যা করে খড়ের গাদায় লাশ লুকিয়ে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে হত্যা করে পুকুরের কাছে খড়ের গাদায় লাশ লুকিয়ে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এএম/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী