চুরি হওয়া অন্তঃসত্ত্বা ছাগল জবাই করে মাংস বিক্রি, কারাগারে কসাই

দিনাজপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ১৯:৫৫ আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৯:৫৫

দিনাজপুরের বোচাগঞ্জে চুরি হওয়া অন্তঃসত্ত্বা ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাইকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে শুভ (২২) নামে ওই কসাইকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে উপজেলার সেতাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল।

ছাগলটির মালিক তরিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে বাড়ির পাশের মাঠে অন্তঃসত্ত্বা ছাগলটি বেঁধে রাখি। দুপুরে ছাগলটিকে আনতে গেলে শুধু দড়ি দেখতে পাই। শনিবার সকালে সেতাবগঞ্জ বাজারে ছাগলটি খুঁজতে যাই। সেখানে গিয়ে দেখি ছাগলটির গলায় ছুরি চালিয়ে দিয়েছেন কসাই।’  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, ‘সকালে জহুরুল ইসলাম নামে এক মাংস বিক্রেতা ওই ছাগলটি জবাই করেন। এ সময় ছাগলের পেটে দুটি বাচ্চা দেখতে পান বাজারের লোকজন। পরে মাংস বিক্রি শুরু হলে বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানান তারা। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানের মালিক জহুরুল ইসলাম পালিয়ে যান। পরে তার সহযোগী কসাই শুভকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এর আগেও জহুরুল ইসলাম এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে বাজার কমিটি। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার