চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৮:২১আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:৩৫

কুড়িগ্রামের এক এনজিওকর্মী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সাপের কবলে পড়েছেন। তাৎক্ষণিক মোটরসাইকেল দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি। সাপের ফণা দেখে উপস্থিত জনতা এটিকে বিষাক্ত বলে ধারণা করছেন। রবিবার (২৬ মার্চ) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরডিআরএস কর্মী লুৎফর রহমান তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেলে শহরে আসছিলেন। পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় হঠাৎ দেখেন মোটরসাইকেলের মাইল মিটারের ওপর বিষাক্ত সাপ। পরে মোটরসাইকেল দাঁড় করালে সাপটি গাড়ির ভেতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নিলে সৃষ্টি হয় যানজট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় সাপটি বের করা হয়। উৎসুক জনতা তাৎক্ষণিক সাপটিকে মেরে ফেলেন।

আরডিআরএস কর্মী লুৎফর রহমান জানান, ‘বিশেষ কাজে মোটরসাইকেল চালিয়ে শহরে আসছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় এসে দেখি গাড়ির মিটারের ওপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে বসে আছে। আমি কৌশলে গাড়ি থামিয়ে মোবাইলে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভেতরে ঢুকে যায়। কীভাবে সাপটি মোটরসাইকেলে এসে ঢুকেছে তা বুঝতে পারছি না। আল্লাহ কোনোমতে আমাকে সাপের ছোবল থেকে রক্ষা করেছেন।’

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। কোনও কারণে সাপটি গাড়ির ভেতরে ঢুকতে পারে। তবে সাপটি কী প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
বসতঘর থেকে দশটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার
১৬ ফুট লম্বা অজগরকে বনে অবমুক্ত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী