খেলতে বের হয়ে নিখোঁজ, পুকুরে মিললো দুই ভাইয়ের মরদেহ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৫ এপ্রিল ২০২৩, ১৭:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২৩:৫৬

কু‌ড়িগ্রামের রাজারহাটে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ এ‌প্রিল) দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

উপজেলার নাজিমখাঁন ইউ‌নিয়নের ২ নম্বর ওয়া‌র্ডের মমিন মৌজার আলসিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো মাহাদী হাসান (৬) ও ফারাবী হাসান (৬)। তারা চাচাতো ভাই। তা‌দের বাবার নাম যথাক্রমে সোলায়মান আল ফারুক ‌সোহাগ ও ফারুক সরকার সাজু।

স্থানীয়দের বরাতে না‌জিমখাঁন ইউ‌নিয়নের চেয়ারম‌্যান আব্দুল মালেক পাটোয়ারী জানান, মঙ্গলবার সকালের পর মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নি‌খোঁজ হয়। প‌রিবারের লোকজন তাদের খু‌ঁজে না পেয়ে বা‌ড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধা‌ন করতে থা‌কে। এক পর্যায়ে পা‌নিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হিল জামান বলেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠানো হয়েছে। দুই শিশুর মৃত‌্যুর বিষ‌য়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী