বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১৯:৩০ আপডেট : ১৭ মে ২০২৩, ২২:১৩

বাংলাদেশি যুবক মঞ্জুরুলকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। প্রতিবেশী দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তে মাদক চোরাচালান করতো ওই যুবক। মাদক নিয়ে আসার পথেই তাকে গুলি করেছে।

বুধবার (১৭ মে) বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফ এসব দাবি করেছে। সকাল ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তের জিরো পয়েন্টে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন আমতলী সীমান্তের জলপাইতলি ক্যাম্পের কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের নবগ্রাম ক্যাম্পের কমান্ডার জয় পাল বিষণ।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির জানান, পতাকা বৈঠকে বিএসএফ মঞ্জুরুলকে গুলি করার বিষয়টি স্বীকার করেছে। নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দেখা গেছে, তার শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরিদুল ইসলাম কয়েকজন চোরাকারবারিকে আসামি করে মামলা করেছেন। তদন্তের স্বার্থে এখনও তাদের নাম বলা যাচ্ছে না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার