দিনাজপুর সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১০:৪০ আপডেট : ১৭ মে ২০২৩, ১০:৪৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করেছে। তবে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, ‘নিহতের বিষয়টি জেনেছি। তবে বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা নিশ্চিত না। এ বিষয়ে আমরা পতাকা বৈঠক ডেকেছি।’ 

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে কি না এটি এখনও নিশ্চিত না। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার