‘দেশবাসী বাঁচতে চাইলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ মে ২০২৩, ১৬:৩৭আপডেট : ২১ মে ২০২৩, ১৬:৪৩

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘দেশবাসী যদি বাঁচতে চায় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে। প্রকল্প বাস্তবায়ন করতে চাইলে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।’

রবিবার (২১ মে) কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ভাঙনের কাজগুলো আওয়ামী লীগের জন্য নয়, এগুলো উপকার সাধারণ মানুষ উপভোগ করবে। তারা নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে।’

বিএনপি সরকারের কার্যক্রমের উদাহরণ টেনে জাহিদ ফারুক বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছিল। তারা (বিএনপি) এলে চলমান কাজ অর্ধেক অবস্থায় বন্ধ করে দেবে। সুতরাং যদি কাজ চলমান ও নতুন প্রকল্প চান তাহলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নূরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ন) রমজান আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, চিলমারীর ইউএনও মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ
নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি