হুইপকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়ার সময় দুর্ঘটনায় ৩ পুলিশ আহত

হিলি প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৪:৩৮আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪:৩৮

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পুলিশের তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বিরামপুর—ফুলবাড়ী সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
আহতরা হলেন- হাকিমপুর থানার এসআই আক্তার হোসেন, কনস্টেবল আউয়াল ও লিটন।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, প্রধানমন্ত্রীর রংপুর জনসভায় যোগ দিতে সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন হিলি হয়ে রংপুরে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তার জন্য তার গাড়ির সঙ্গে হাকিমপুর থানা পুলিশের একটি পিকআপ ফুলবাড়ী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল।

তিনি আরও বলেন, যাওয়ার পথে বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের পিকআপে থাকা তিন পুলিশ আহত হন। তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
পুলিশের ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাবে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ