মুরগির খামারে বিড়াল তাড়ানোর ফাঁদে প্রাণ গেলো যুবকের

হিলি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১১:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৪৯

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়াল তাড়ানোর জন্য পাতানো ফাঁদে সালমান ফারসি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে ঘটনাটি ঘটে। ওই যুবক সে গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিজ বাড়ির পাশেই মুরগির খামারে যান সালমান। এ সময় খামারের মুরগি বিড়ালের হাত থেকে রক্ষা করতে চারপাশে ফাঁদ হিসেবে দেওয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। কিছু সময় পর তার মা খামারে গেলে ছেলেকে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালমানের মা সাহেরা খাতুন বলেন, খামারে গিয়ে দেখি আমার ছেলে পড়ে আছে। বুকে নিয়ে দেখি ছেলে আমার একেবারে নিস্তেজ। বিদ্যুতের শক আমার ছেলেকে কেড়ে নিলো।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছি। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান