নিখোঁজ মা ও দুই সন্তানের লাশ মিললো নদীতে

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম এবং তার দুই ছেলে শাওন (৮) ও সিফাত (৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা