সাবেক কাউন্সিলরসহ ২ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ২২:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২২:২৫

কুড়িগ্রাম সদরের পুরাতন শহরে মাদক বিক্রির অভিযোগে সাবেক কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ গ্রাম হিরোইন জব্দ করে তা ধ্বংস করা হয়।

শনিবার (৭ অক্টোবর) বিকালে পুরাতন শহরের জলিল বিড়ি মোড়ে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জলিল বিড়ি মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম দুখু (৫০) এবং পৌর এলাকার চর কুড়িগ্রামের বাসিন্দা বাবু মিয়া (৩৮)। এর মধ্যে নজরুল ইসলামকে এক মাসের এবং বাবু মিয়াকে ৭ দিনের কারাদণ্ড দেন আদালত। উভয়কে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।

স্থানীয় যুবক মামুন জানান, শনিবার বিকালে পুরাতন শহরের জলিল বিড়ি মোড় এলাকায় মাদক বিক্রির সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম দুখু ও বাবু মিয়াকে আটক করে। এ সময় ধাওয়া খেয়ে আকাশ মিয়া ও বারুদ মিয়া নামে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, ‘সাজাপ্রাপ্তরা মাদকসেবী। একইসঙ্গে তারা মাদক বিক্রিও করেন। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ধারায় সাজা দিয়ে শনিবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের