বান্ধবীকে বাঁচাতে গিয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ১৭:৩২আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৭:৩২

ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে প্রীতি (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত প্রীতি দিনাজপুর পৌরসভার বালুবাড়ী গাউসিয়া গ্যারেজ এলাকার সাদেক আলীর মেয়ে। আহত অপর শিক্ষার্থী হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে নিপা (২০)। তারা উভয়েই দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রীতি ম্যানেজমেন্ট প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নিপা ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, কোনও কারণে পুকুরের পানিতে ঝাঁপ দেয় নিপা। তাকে বাঁচাতে তার বান্ধবী প্রীতি ঝাঁপিয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে দুজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক প্রীতিকে মৃত ঘোষণা করে। অপর শিক্ষার্থী নিপা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। তিনি বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ে কীভাবে গেছে তা আমরা অনুসন্ধান করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরে কয়েকজন ছাত্র তাদেরকে উদ্ধার করছে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। পরে তাদের মধ্যে একজন মারা যায়।’ তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে
কলাবাগানে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা