প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রংপুর আইনজীবী সমিতির মানববন্ধন

রংপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৪

প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ঢাকা নগরীতে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর আদালত চত্বরে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

মানববন্ধনে রংপুর জেলা আইনজীবী সমিতির দুই শতাধিক আইনজীবী অংশ নেয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাজেদ হোসেন তাতা, অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল এটা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা কখনও ঘটেনি সেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির সন্ত্রাসীরা। তারা বিচারপতিদের বাসভবনেও হামলা চালিয়েছে। এ ঘটনা নজিরবিহীন। এটা আমাদের বিচার বিভাগের ওপর সন্ত্রাসী হামলা।’ বিএনপির এই নারকীয় তাণ্ডব ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলে অভিযোগ করেন তারা।

আইনজীবীরা এ ঘটনার হুকুমদাতা ও নেপথ্যের কুশীলবসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে ঢাকায় পুলিশ সদস্যকে হত্যা অগ্নিসন্ত্রাস সাংবাদিকদের ওপর হামলা করে বিএনপির স্বরূপ জনগণের কাছে উন্মোচিত হয়ে গেছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আইনজীবীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী