বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক হত্যার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৬:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৭:০৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) সকালে সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত যুবক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার আকবর আলির ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্র জানায়, গরু ব্যবসায়ী আইনুল হক মঙ্গলবার রাতে সহযোগীদের সঙ্গে গরু আনতে সীমান্ত এলাকায় যান। সীমান্তের ৪৪৮ নম্বর মেইন পিলার এলাকায় রাত আড়াইটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। বুধবার সকালে গোয়ালগছ সীমান্তে তার লাশ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয়দের দাবি, বাংলাবান্ধা গোয়ালগছ সীমান্তের বিপরীতে ভারতের ফাঁসি দেওয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে শনাক্তসহ লাশ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, গোয়ালগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে হত্যার ঘটনাটি ঘটে। নিহত যুবক বাংলাদেশি গরু চোরাকারবারি বলে প্রাথমিকভাবে জেনেছি। কে মেরেছে, কীভাবে মারা গেছে, এর কোনও কিছুই এখনও নিশ্চিত। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছি।

গত ১৭ অক্টোবর গভীর রাতে একই উপজেলার ইসলামপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে আক্কাস আলী (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। ঘটনার তিন দিন পর আইনি প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যম লাশ ফেরত দেয় বিএসএফ।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান