সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে স্বামী, হাসপাতালের শয্যায় স্ত্রী 

হিলি প্রতিনিধি 
০৪ নভেম্বর ২০২৩, ০৫:১৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:১৬

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিতাই মাহাত (৩৭) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা নিহত হয়েছেন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি বিরামপুর ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মমিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলো স্বামী-স্ত্রী। একই সময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে আসছিল। এ সময় বাসটি বাজিতপুরে পৌঁছালে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।  গুরুতর আহত সৌরভী নবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম