মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি 
০৯ নভেম্বর ২০২৩, ২৩:২৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২৩:২৫

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম গৌর চন্দ্র। তিনি নীলফামারীর ডোমার উপজেলার ভুবন রায়ের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানান, বৃহস্পতিবার বিকালে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলেন গৌর চন্দ্রের সহপাঠীরা। এ সময় অসুস্থতার কথা বলে রুমে থেকে যান গৌর চন্দ্র। সহপাঠীরা সন্ধ্যায় মেসে ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় আমরা শোকপ্রকাশ করছি। ওই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।’ 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জেনেছি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। বিষয়টি তদন্ত করে দেখছি।’

/এএম/
সম্পর্কিত
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
সর্বশেষ খবর
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন