দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ২৩:২৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২৩:২৭

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির শিকদার উপস্থিত ছিলেন। 

গ্রেফতারকৃতরা হলো চিরিরবন্দর উপজেলার রেল কলোনি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম (৩০) ও একই উপজেলার মাঝাপাড়ার আব্দুল গণির ছেলে আল আমিন (২৬)। শনিবার রাতে রুবেলকে চিরিরবন্দর ও আল আমিনকে বাগেরহাট উপজেলার কচুয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘গত ১৪ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর তাকে আট ফুট উঁচু স্থান থেকে ধানক্ষেতে ফেলে দেয় অভিযুক্তরা। এরপর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় তরুণীর বড় বোন বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক